সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রামগড়ে মা কে পিটিয়ে হত্যা,  ঘাতক ছেলে আটক

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

পারিবারিক কলহের জের ধরে খাগড়াছড়ির রামগড়ে মা কে পিটিয়ে হত্যা করেছে ছেলে।গতকাল শনিবার রাত ১০টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ হত্যাকান্ড ঘটে।এ ঘটনায় ঘাতক ছেলে মো:ইব্রাহীমকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

 

পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টার সময় নিহতের বড় ছেলে মো: ইব্রাহিম (২৯) তার মা রহিমা বেগম (৫৯) কে পিটিয়ে হত্যা করে।ঘাতক মো: ইব্রাহিম চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত আব্দুল জলিলের বড় ছেলে।

 

নিহতের মেঝো ছেলে সাইফুল ইসলাম জানান, তার বড় ভাই ইব্রাহিম প্রায় সময় মায়ের সাথে ঝগড়া করতো। গতরাত ৯টার সময় বাহির থেকে বাড়িতে এসে পুনরায় ঝগড়া করে। মা (রহিমা বেগম)টয়লেট থেকে ঘরে ঢুকতে গেলে মাকে ধাক্কা দিয়ে ফেলে কপালে ও মুখে আঘাত করে হত্যা করে। এসময় বাড়িতে মা ও বড় ভাই ছাড়া কেউ ছিলোনা।  তিনি তার মাকে হত্যাকারী সর্বোচ্চ শাস্তি দাবী করেন।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ইব্রাহিম তার মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে। ওসি আরো জানান, ইব্রাহিম তার মাকে হত্যা করে প্রতিবেশিদের ডেকে বলে তার মা মাথা ঘুরে পড়ে গেছে।  পরে ঘরের লাইট বন্ধ করে শুয়ে ঘরে শয়ে থাকে।পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। আজ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর