শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চৌহালীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন

চৌহালী প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র ‘এই  স্লোগানে  সিরাজগঞ্জের চৌহালীর দুই ইউপিতে   অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ের কাজ আনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (১৯  ফেব্রুয়ারি) সকালে উপজেলার খাষকাউলিয়া ও খাষপুকুরিয়া   ইউনিয়নে  রাস্তার প্রকল্পের আওতায় প্রথম পর্যায়  ১৭২  জন নারী-পুরুষ  দিনমজুর  নিয়ে  ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।  এতে খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান  আবু ছাইদ বিদ্যুত,   খাষকাউলিয়া ইউপির ট্যাগ অফিসার  ছানোয়ার হোসেন ও খাষপুকুরিয়ার  ইউপির ট্যাগ অফিসার  মো: মনিরুজ্জামান খান, চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ইউনিয়ন আ’লীগের  সাধারণ  সম্পাদক মাসুম সিকদার , বর্তমান সম্পাদক   জাকির হোসেন , ইউপি সদস্য মজনু মিয়া ও রফিকুল ইসলামসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপজেলায়  প্রায়  ৯১০ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ৷ এ বিষয়ে উপজেলা প্রকল্প  বাস্তবায়ন  অফিসার  মোহাম্মদ  মজনু মিয়া জানান,২০২১ -২০২২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি আওতায় ১ম পর্যায় কাজ শুভ উদ্বোধন করার হয়। উপকারভোগী সংখ্যা =  ১৭২ জন ,  বরাদ্দ = ১৮,২৪,০০০/-,  প্রতিদিন = ৪০০/হারে  প্রতি শ্রমিক পাবে। ৪০ দিন কাজ চলবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর