শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

টাকা ফিরে পাচ্ছেন আলেশা মার্টের গ্রাহকরা!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

প্রায় আড়াই হাজার গ্রাহককে মোট ৪২ কোটি টাকা ফেরত দেয়া হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রথম দিন কয়েকজন গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেয়া হয়। এসএসএল কমার্স নামক পেমেন্ট গেটওয়ের (পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান) কাছে এ টাকা আটকে ছিল বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সচিব বলেন, আইন যিনি ভঙ্গ করবেন যেই হোন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ কীভাবে দেয়া যায় সেটি দেখছি। যেগুলোর মামলা হয়নি, সেগুলো এভাবে দেয়া যায়। আর মামলা থাকলে আদালতের নির্দেশনার অপেক্ষা করতে হবে। আমাদের যে বিচারিক কাঠামো, তার মধ্যে থেকে কমিটি চেষ্টা করবে টাকা ফেরত দেয়ার।

ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মোট ৪২ কোটি টাকা পায় আলেশা মার্টের গ্রাহকরা, যা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেয়া শুরু করলাম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর