সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাংগাইলে নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ এর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনটিভির স্টাফ রিপোর্টার মহ্ববত হোসেন, নিউ এজের প্রতিনিধি হাবিব খান, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, বাংলা নিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর