সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নুর ভানু হত্যার রহস্য উদঘাটন নাগরপুরে ছেলে হাতে মা খুন আদালতে শিকারউক্তি

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুনের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করল নাগরপুর থানা পুলিশ।
উপজেলা সদরের দুয়াজানী গ্রামে মর্মান্তিক এ ঘটনায় পুলিশ, ঘাতক ছেলেকে আটক করলে সে সত্যতা  শিকার করে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে। নুরভানুর স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় অজ্ঞাত নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
 নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে কে বা কাহারা নুরভানু(৫৮)কে হত্যা করে ফেলে রেখে চলে যায়। নিহতর স্বামী বাবুল নাগরপুর থানায় অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ নিয়ে পুলিশ মাঠে নেমে তদন্ত শুরু করে। ছেলে জহিরুল ইসলাম (৩২) কে আটক করার পর তার মাকে খুনের বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা শিকার করে। রবিবার (১৪ ই ফেব্রুয়ারি) টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেয়।
 উল্লেখঃ- শনিবার সকালে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়। নিহত নুরভানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। দিনের আলোতে নিজ বাড়িতে ওই নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতকরা পালিয়ে যায়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর