শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

এইচএসসি’র ফলাফল উল্লাপাড়া বিজ্ঞান কলেজে শতভাগ পাস জিপিএ ৫ পেয়েছে ৪৫৭

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় সর্বোচ্চ ফলাফল করেছে। এই কলেজ থেকে মোট ৬৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫৭ জন। এই কলেজে পাসের হার শতভাগ।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম তার কলেজের ভালো ফলাফলের খবর জানিয়ে বলেন, শুধু উল্লাপাড়া উপজেলা নয় বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলাতেও শীর্ষ ফলাফল অর্জন করেছে। অধ্যক্ষ আরো বলেন, করোনা মহামারিকালে তার কলেজে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে শিক্ষকগণ নিয়মিত অনলাইন ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা পরিচালনা করে এসেছে। ফলে কলেজটি ভালো রেজাল্ট করেছে।
অপরদিকে উল্লাপাড়া পৌর শহরে সরকারি আকবর আলী কলেজও ভালো ফলাফল করেছে। কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক সহকারী অধ্যাপক শামীম হাসান জানান, আকবর আলী কলেজ থেকে মোট ৯১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৪৪৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এই কলেজে পাসের হার ৯৮.৮০। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর