বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে মাটিবাহী অবৈধ ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে শনিবার দুপুরের মাটিবাহী অবৈধ ট্রলি ও মোটরসাইকেলের চাপায় মোটরসাইকেল আরোহী মঞ্জুরুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মঞ্জুরুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নিউজিল্যান্ড ডেইরির সেলস রিপ্রেজেন্টিটিভ ছিলেন। ঘটনাটি ঘটেছে চাটমোহর-অষ্টমনিষা সড়কের পৈলানপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিবাহী একটি ট্রলি অষ্টমনিষার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল চালক মঞ্জুরুল ছিটকে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাজশাহী নেবার পথে বড়াইগ্রাম এলাকায় সে মারা যায়।

চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় মৃত্যুর হয়েছে ঘটনাটি সত্য। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর