সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পেরুতে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২০

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

পেরুতে একটি বাস দুর্ঘটনার কারণে চার বছরের এক শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রত্যন্ত উত্তরাঞ্চলীয় লিবারতাদে বাসটি ১০০ মিটার (৩২৮ ফুট) নিচের ঢালে নেমে যায়। কয়েক ঘণ্টার পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

বাসটি তায়াবাম্বা থেকে ট্রুজিলোতে যাচ্ছিল বলে জানা গেছে। এই দুটি এলাকার সংযোগ সড়কের মধ্যে ৩৪০ কিলোমিটার (২১১ মাইল) পথ পাড়ি দিতে রাস্তার খারাপ অবস্থার কারণে ১৪ ঘণ্টা সময় লেগে যায়।

অভিযোগ রয়েছে, বেহাল সড়ক, বেপরোয়া গাড়ি চালানো, সাইনবোর্ডের অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে প্রায়শই ঘটে দুর্ঘটনা। গত বছর নভেম্বরেও একই সড়কে ১০ জন নিহত হন। সূত্র : এএফপি ও এনডিটিভি

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর