সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিম আর নেই

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বরিশালের ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি, গৈলা গ্রামের বাসিন্দা ও গৈলা বাজারের সাবেক ব্যবসায়ি ওয়াসিম ভূঁইয়া সেলিম (৫৩) আর নেই, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।)
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২ঃ১০ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি। তিনি দীর্ঘদিন কিডনী, হার্ট, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

বুধবার বাদ যোহর সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, গৈলা স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক জহির, আগৈলঝাড়া ও গৌরনদী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সদস্যরা।

এর আগে সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিম এর কফিনে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাংবাদিকেরা।
তাঁর মৃত্যুতে আগৈলঝাড়া প্রেসক্লাব, স্থানীয় এপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

মরহুম ওয়াসিম ভূঁইয়া সেলিম এর অছিয়ত অনুযায়ি ফুল্লশ্রী নূর-এ-মদিনা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর