সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল খড়িডাঙ্গা গ্রাম থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. মনিরুজ্জামান (৪৮) ও মো. আঃ সালাম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে খড়িডাঙ্গা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে ও একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আঃ সালাম।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর