সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনসিডিল বিক্রির টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল বিক্রি করা টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কলারোয়া পৌর প্রেসক্লাবে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আবদুল আজিজের ছেলে তবিবর রহমান এই সংবাদ সম্মেলন করেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বিভিন্ন সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকার ফেনসিডিল কিনেছিলেন একই এলাকার মাদককারবারি আবদুল্লাহ হোসেন। সেই টাকা না দিয়ে তার কণ্ঠ নকল করে হয়রানি করছেন। মাদক বেচাকেনার অপরাধে কলারোয়া থানা পুলিশ আমাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আবদুল্লাহ আমাকে ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। আমি বিভিন্নভাবে তার কাছে টাকা আদায়ের চেষ্টা করলেও আবদুল্লাহ আমার পাওনা টাকা না দিয়ে হয়রানি করছে।

তবিবর রহমান গেল ১ জানুয়ারি জেল থেকে বের হয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার সামনে ১০১ বার কান ধরে ওঠবস করে মৌখিক ভাবে মুচলেকা দেন, আর কোনো দিন সে ফেনসিডিল বিক্রি করবেন না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা ফেরত পেতে কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর