সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানে সেনাবাহিনীর বিচ্ছিন্নতাবিরোধী অভিযান : নিহত ২০

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে পাকিস্তানে কমপক্ষে ২০ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে দু’টি সেনা চৌকিতে হামলার পর পাকিস্তানের সেনাবাহিনীর সামরিক অভিযান ও পাল্টা হামলায় এসব সন্ত্রাসী নিহত হন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। খবর আলজাজিরা।

বিবৃতিতে জানানো হয়, বেলুচিস্তানের পাঞ্জগুর ও নোশকিতে বিচ্ছিন্নতাবিরোধী অভিযানে মোট ২০ সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী আজকে বিচ্ছিন্নতাবিরোধী অভিযান সম্পন্ন করেছে।

এর আগে গত বুধবার বেলুচিস্তানে দু’টি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন সেনাসদস্য এবং ১৩ জন ছিলেন সন্ত্রাসী। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটিই ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা।

পাঞ্জগুর ও নোশকি জেলায় চালানো ওই হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান ন্যাশনালিস্ট আর্মি (বিএলএ)। বিচ্ছিন্নতাবাদী এই সংগঠনটি মাত্র কিছুদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এই বিবৃতির পর শনিবার রাতে পৃথক বিবতি দিয়েছে বিএলএ। এতে সেনাবাহিনীর হামলায় ১৬ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে বিবৃতিতে তারা আরও দাবি করেছে যে, তাদের ‘সকল লক্ষ্য অর্জিত হয়েছে।

এর আগে, গত জানুয়ারি মাসের শেষের দিকে গোয়াদার বন্দরের কাছে বিদ্রোহীদের হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর