শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সিংড়া ডায়াবেটিক সমিতিতে চিকিৎসা সামগ্রী দিলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নাটোরের সিংড়া ডায়াবেটিক সমিতিতে, ডায়া থারমি, সেল কাউন্টার, ইসিজি, কালার আলট্রা সাউন্ড, হরমন পরীক্ষা মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সমিতি কার্যালয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যে এসব চিকিৎসা সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মোঃ  জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সমিতির সদস্য প্রফেসর মকবুল হোসেন প্রমূখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর