সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হবে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা নিয়মিত আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা নেওয়া হবে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে।

করোভাইরাসের নতুন ধরনে ওমিক্রনের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সে আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।

গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর