সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারী প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল অর্জন করায় পঞ্চগড়ের আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারকে প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার(২ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মো: জাকিউল আলম, ডাঃ সইফুজ্জামান বিপ্লব। আরো বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ইউসুফ আলী , সাধারন সম্পাদক মো: জাহেরুল ইসলাম , আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্ন সাধারন সম্পাদক রাব্বু হক প্রধান, সাংবাদিক নজরুল ইসলাম দুলাল ও আবু সাঈদ প্রমূখ। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এটি নবীনদের জন্য দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। উল্লেখ, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি অতি সম্প্রতি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১ ও সনদ পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন- ন্যায় নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩০ বছরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ এ পদক প্রাপ্তি আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরনা জোগাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর