মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ইভিএম মেশিনের জীবনের প্রথম ও শেষ ভোট বৃদ্ধার, কেন্দ্রে থেকে বাড়ি বৃদ্ধা মহিলার মৃত্যু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জীবনের শেষ ভোট দিলেন টাঙ্গাইলের গোপালপুরের সখিনা বেওয়া। ভোট দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে সখিনা বেওয়া তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি আলমনগর গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী। এই বয়সে নাতনির সহযোগিতায় জীবনের শেষ ভোট দিতে এসেছিলেন তিনি।
সখিনা বেওয়ার ছেলে মজিবর রহমান জানান, আম্মার বয়স ১০০ বছর ছাড়িয়েছে। বয়সের ভারে ন্যুব্জ আম্মা জীবনের শেষ ভোট দিলেন। একা চলতে পারেন না। তাই নাতনির সহযোগিতায় ভ্যানগাড়িতে তাকে কেন্দ্রে আনা হয়েছিল।
নাতনি হালিমা জানান, ভ্যানগাড়িতে করে দাদিকে কেন্দ্রে নিয়ে এসেছি ভোট দেওয়ার জন্য। ভোট দিতে কোনো সমস্যা হয়নি। অনেকের আঙুলের ছাপ না মিললেও দাদি মেশিনে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে গেছে। জীবনের শেষ ভোট দিয়েছেন তিনি।
আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন জানান, আমার পরিচিত তিনি আমি শুনেছি উনি বয়সের ভারে মৃত্যুবরণ করেছেন শোকাহত পরিবার প্রতি জানাই সমবেদনা, আজ মঙ্গলবার চারটায় মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করব আমি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর