সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিয়ানমারের ‘গৃহযুদ্ধ’ নিরসনে বিশ্বকে তৎপর হওয়ার আহ্বান চীনের

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন বলেছেন, মিয়ানমারে সহিংসতা ও গৃহযুদ্ধ পরিস্থিতি নিরসনে বিশ্বকে আরও তৎপর হওয়া। জাতিসংঘের নবনিযুক্ত মিয়ানমার বিষয়ক দূত নোয়েলিন হেইজারকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ঝ্যাং জুন বলেন, ‘মিয়ানমারে বর্তমানে যে সহিংসতা ও গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে, তা থেকে দেশটির উত্তোরণ ঘটানোর জন্য অবশ্যই বিশ্বকে তৎপর হতে হবে। মিয়ানমারের বিষয়ে এটিই আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। গৃহযুদ্ধ পরিস্থিতির অবসান না ঘটলে সেখানে চলমান সংকটের কোনো সুরাহা হবে না।’

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত নোয়েলিন হেইজারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সেখানে যে পরিস্থিতি চলছে, তার সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে এবং আমি মনে করি, তাকে সেইটুকু সময় দেওয়া উচিত। ইতোমধ্যে তিনি মিয়ানমারের বিবদমান পক্ষদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং আমরা আশা করছি, তিনি সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারবেন।’

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর