সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

শার্শায় একনলা বন্দুকসহ ৮রাউন্ড গুলি উদ্ধার

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন বোর একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

শুক্রবার ভোর রাতে শার্শা থানাধীন মাঠলা বিলের মধ্যে একটি ব্রীজের উপর থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন একটি ব্রীজের উপর পরিত্যাক্ত অবস্থায় একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর