সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

মাদক ব্যবসায়ী সোনামুলসহ গ্রেফতার ৩

সাইদুজ্জামান সাগর, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী সোনামুল খন্দকার (৩৬) কে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে আড়াই লক্ষাধীক টাকার হেরোইন ও ইয়াবা এবং নগদ টাকা উদ্ধার করেছে। এ ছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুমেল প্রামানিক (৩৬) কে এবং ১৫পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বি মন্ডল (২৭) নামে এক জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি সোনামুল খন্দকার উপজেলার পাগলির মোড় এলাকায় মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কালে আড়াই লক্ষাধীক টাকা মূল্যের ২৫ গ্রাম হেরোইন,১০পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়। সোনামুল উপজেলার দূর্গাপুর গ্রামের সমতুল খন্দকারের ছেলে। এপর্যন্ত তার বিরুদ্ধে মাদক,মারপিটসহ ১২টি মামলা রয়েছে। অপর দিকে শুক্রবার দুপুরে উপজেলার চকের ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ রাব্বিকে আটক করা হয়। দুপুরেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। রাব্বি উপজেলার চকবলরাম গ্রামের হেলাল মন্ডলের ছেলে। এ ছাড়া একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুমেল নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদে এদিন বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কুমেল উপজেলার খাজুরিয়া পাড়া গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে। গ্রেফতার তিন জনকেই সন্ধায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর