বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হিসাবরক্ষক কর্মকর্তা নিহত

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের ফজলীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম মোতালেব হোসেন (৫৫)। তিনি পাবনা সাথিয়া উপজেলার নাপিথামপুর গ্রামের আলহাজ্ব আব্দুর জব্বারের ছেলে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাবরক্ষক কর্মকর্তা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎষাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসেন জানান, অফিস শেষ করে গুরুদাসপুুর উপজেরা প্রকৌশল অধিদপ্তরের ইলেক্টিশিয়ান আনোয়ার হোসেনের (৪৫) মোটর সাইকেল যোগে নাটোরের বাসায় ফিরছিলেন মোতালেব
। মোটর সাইকেলটি ফজলীতলা নামক স্থানে পৌছালে পিছন থেকে অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে চলে যায়। আহত অবস্থায় বনপাড়া ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতী হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক টিআই কেরামত হোসেন বলেন, পলাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মামলা পক্রিয়া চলমান রয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর