সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

আজ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজপথে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। তবে করোনার কারণে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

ঐতিহ্য বজায় রেখে সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর জাতীয় সঙ্গীত এবং ২১ বার তোপধ্বনির পর শুরু হয় প্যারেড। এবারই প্রথম কুচকাওয়াজে দেখা গেছে সামরিক বিমান ও হেলিকপ্টারের মহড়া। ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে তাতে।

এছাড়া অনুষ্ঠানে ব্যবহার হচ্ছে ড্রোন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন ব্যবহার হচ্ছে এই কাজে। সেই সঙ্গে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে ‘প্রোজেকশন ম্যাপিং’।

এবারই প্রথম গোটা ভারত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া ৪৮০ জন শিল্পী। যারা কুচকাওয়াজের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।

প্যারেডে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর ছয়টি শাখা। তার মধ্যে রয়েছে রাজপূত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস এবং প্যারাশুট রেজিমেন্ট।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর