সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুতিনকে বাইডেনের হুমকি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

ইউক্রেনে আগ্রাসন চালালে শুধু রাশিয়া-ই নয়, নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সরাসরি এই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই, সাড়ে ৮ হাজার সেনাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি।

পেন্টাগন জানায়, এই মুহূর্তে ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, প্রস্তুত রাখা হয়েছে ব্যাটালিয়ন। গেলো সপ্তাহেই ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম মিত্র দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে, ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর নিয়মিত বাহিনীর কলেবর এবং শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণা এসেছে।

বাইডেন বলেন, বেলারুশ সীমান্তে এখনও কঠোর অবস্থানে রুশ সেনারা। তারা আগেও ছিলো, এখন সক্ষমতা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট পুতিনকে আগেও স্পষ্ট করেছি, ইউক্রেনের ওপর আঘাত এলে চরম মূল্য গুণতে হবে। অর্থনৈতিক অবরোধের মতো কঠিন শাস্তি পাবে রাশিয়া। আর প্রতিবেশি রাষ্ট্রে আগ্রাসন চালালে ব্যক্তিগত নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্প্রতি, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে ইউক্রেন সীমান্তের ৪ হাজার মাইলজুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। শুধু তাই নয়, এতোদিন স্থলভাগে মহড়া চালালেও সোমবার থেকে বাল্টিক সাগরে ২০টি যুদ্ধজাহাজ নামিয়েছে দেশটি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর