মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে পোস্টার ছেড়া ও ভোট কেটে নেয়ার হুমকির অভিযোগ নৌকা প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ ফেব্রেæয়ারী। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকেরা আনারস প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন এলাকায় প্রবেশে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ময়নুল হক। অপরদিকে অন্যতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো: আব্দুর রাজ্জাক বিএসসি।
তিনি  উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগে বলেছেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী নৌকা প্রতীকের মো: ময়নুল হক কর্মী বাহিনী দিয়ে আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে তার উপরে নৌকার পোস্টার লাগাচ্ছেন। এমনকি বিভিন্ন বাজারে নৌকা প্রতীকের প্রার্থী ভোট কেটে নিবে বলে, হুমকী দিয়ে বেড়াচ্ছে। এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে নামধারী ক্যাডার বাহিনী নিয়োগ করে আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারনা থেকে বিরত থাকার জন্য বার বার হুমকি ধামকি দিচ্ছে।
এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মো: ময়নুল হক বলেন, প্রতিপক্ষ ভোটে হেরে যাবে একথা জানতে পেরে এসব ভিত্তিহীন অভিযোগ করছে।
এ ব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার উজ্জ¦ল কুমার রায় বলেন, নির্বাচনে এখন পর্যন্ত সুস্থ পরিবেশ রয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। যারা অভিযোগ করেছেন, সে বিষয়ে কোন সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেবো। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর