সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

আফ্রিকার দেশ ক্যামেরুনে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ছয়জন মারা গেছেন। আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচের আগে এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, দেশটির রাজধানী ইয়ন্দোর কাছের স্টেডিয়ামে বহু দর্শক ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরেক প্রতিবেদনে জানা যায়, কয়েকজন শিশু পদদলিত হয়ে জ্ঞান হারিয়েছে।

নেশন্স কাপের ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬০ হাজার। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হবার ঘটনা ঘটে। সূত্র : বিবিসি

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর