সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় গাঁজাসহ ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পরে মাদক বেচা-কেনার খবর পেয়ে এসআই মিল্টন মন্ডলের নেতৃত্বে অফিসার ও ফোর্সরা উপজেলার বাশাইল গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ি পংকজ মল্লিক দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় আটককৃত পংকজের কাছ থেকে গাঁজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পংকজ বড় বাশাইল গ্রামের নারায়ণ মল্লিকের ছেলে।
রবিবার রাতেই এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে গ্রেফতারকৃত পংকজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর