সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোলে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধ:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বেনাপোল বোয়ালিয়া গ্রাম থেকে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) বোয়ালিয়া গ্রামের একটি খাবার হোটেলের সামনে থেকে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ পারভীন বেগম(৩৫), বসুন্দিয়া গ্রামের গফ্ফার খানের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন(৩৫) ও বেনাপোল কাগজপুকুর গ্রামের মৃত আফছার মোড়লের ছেলে মো. আনিচুর রহমান(৪৮)।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রোকনুজ্জামান ও এএসআই সিকদার মাসুম পারভেজ বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে  ৫ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো।

 

 

#চলনবিলের আলো/আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর