শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় ৩ বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট শাশুড়ী ও পুত্রবধুর চুল কর্তন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

রোববার সকাল ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের তরফ ভায়ড়া গ্রামে ৩টি বাড়িতে হামলা চালানো হয়। এসময় এসব বাড়ির ঘর দরজা, আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করা হয়। এক পর্যায়ে এই গ্রামের শাশুড়ী ও তার পুত্রবধুর চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগকারীরা জানান।

গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ অভিযোগ করেন, পূর্ব গোলযোগের জের ধরে একই গ্রামের আব্দুল মজিদ মেম্বরের লোকজন পরিকল্পিত ভাবে তাদের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় তাদের ৪ ব্যক্তি আহত হয়। মজিদ বাহিনী আলহাজ আলীর মা হাসনা খাতুন ভানু (৬০) এবং তার স্ত্রী নীলা খাতুনের (৩০) চুল কেটে দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। হামলাকারীরা এসময় নগদ টাকা ও সোনাদানাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগকারীরা আরো জানান, কথিত মজিদ বাহিনী প্রধান আব্দুল মজিদ গ্রামে এর আগেও এই জাতীয় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে অনেক পরিবারের ক্ষতি করেছে। মজিদের বিরুদ্ধে তরফ ভায়ড়া গ্রামের বেশ কয়েকটি পরিবারের জমি এবং সরকারি খাস জমি দখলেরও অভিযোগ রয়েছে। মজিদ তরফ ভায়ড়া গ্রামের সরকারি খেলার মাঠ, সরকারি রাস্তা দখল করে তিনি অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছে এবং সেখানে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছে। ফলে অনেক বাড়ির লোকজনের বের হবার রাস্তা বন্ধ হয়ে গেছে।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে উপ পরিদর্শক আব্দুস সালাম জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যেই এ ব্যাপারে ঘটনার শিকার উক্ত গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও আলহাজ পৃথক পৃথক ভাবে আব্দুল মজিদ বাহিনীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে।

অভিযুক্ত মজিদের সঙ্গে বার বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো/আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর