সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গৃহবধূকে উত্ত্যক্ত করায় এক বছরের কারাদন্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মো: পবন (৩৫) নামের এক জনকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড দেন।

কারাদন্ডপ্রাপ্ত মো: পবন নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের মৃত তালেব প্রামানিকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক। পবনকে বুধবার রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানিয়েছেন।

রাণীনগর থানা সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের এক গৃহবধূকে মোবাইল ফোনের মাধ্যমে ও পথেঘাটে প্রায় উত্ত্যক্ত করতো মো: পবন। এরই ধারাবাহিকতায় পবন বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পশ্চিম বালুভরা গ্রাম এলাকায় এসে ওই গৃহবধুকে উত্ত্যক্ত করে। এসময় গৃহবধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পবনকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর