সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

নান্দাইলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৯ জানুয়ারি বুধবার সকালে পথচারীরা উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ধান জমিতে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন। জানা গেছে নিহত ব্যাক্তির নাম আঃ মন্নাফ ওরফে মনির (৪৮)।সে নান্দাইল পৌরসদর কাকচর মহল্লার   মৃত আজিমউদ্দিনের ছেলে।
নিহতের ভাই মোতালেব জানান, আমার ভাই  পেশায় একজন অটোরিকশা চালক। গতকাল সন্ধ্যার পর মধুপুরের বালিপাড়ার দিকে ভাড়া নিয়ে যায়। আমরা মনে  করেছিলাম প্রতিদিনের মতো আজও রাতে ফিরে আসবে। কিন্তু রাত গভীর হলেও ফিরে না আসায়।  আমরা বিভিন্ন যায়গায় ফোন করে খোঁজখবর নেই। কিন্তু কোথাও খোঁজে পাইনি।
সে আরও জানান,আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি দেখে তাকে আমরা সনাক্ত করি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, প্রথমে লাশের পরিচয় অজ্ঞাত থাকলেও। পরবর্তীতে তার পরিবার নিহতের পরিচয় নিশ্চিত করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অনুসন্ধান শুরু হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর