সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটোয়ারীতে ১০ বোতল ফেনসিডিল সহ ২মাদক কারবারী আটক

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রঞ্জু আহম্মেদ-এর নেতৃত্বে অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্সদের সহযোগিতায় সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বারাগাঁও – সুখাতি রাস্তায় এক অভিযান চালায়। এসময় পুলিশ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল জব্দ করেন। আটককৃতরা হলেন- উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারাগাঁও গ্রামের মোঃ সাদেকুল ইসলামের পুত্র মোঃ আজিজুল ইসলাম (২২) ও সুখাতি গ্রামের মোঃ জয়নুল হকের পুত্র মোঃ জসিম উদ্দীন (জাম্বু) (৩২)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান ১০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর