সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে বিএনপি নেতার উপর হামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বরিশালের গৌরনদী গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে (৭১) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কয়ারিয়া (বোরাদী গরঙ্গল) বাজারের একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। এসময় নলচিড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ শহিদ খানের নেতৃত্বে ১৪/১৫ জন সন্ত্রাসী লোহার রড, পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে ডান হাত ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, আহতের শরীরে বেদমভাবে পেটানোর ও জখমের চিহ্ন রয়েছে এবং একটি হাতের কব্জি ভেঙ্গে গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলচিড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ শহিদ খান বলেন, হামলা সম্পর্কের্ আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বিএনপি নেতা। কতিপয় যুবক হামলা করে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে সে (সেকেন্দার মৃধা) আহত হয়েছে বলে শুনেছি।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর