মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

করোনা বেড়ে গেলে বিএনপি দায়ী : তথ্যমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিধি-নিষেধ না মেনে বিএনপি কর্মসূচি চালালে করোনা সংক্রমণের দায় তাদেরকে নিতে হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার জনস্বার্থে বিধি-নিষেধ জারি করেছে বলেও দাবি করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা এবং ভোট গ্রহণ করার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে বিএনপি নেতারা করোনা ও করোনার টিকা নিয়ে মিথ্যাচার করছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা আবারও সেই পথে হাঁটলে জনগণ তাদেরকে চিরতরে প্রত্যাখ্যান করবে।

এদিকে গতকাল সোমবার করোনা রোধে ১১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর