মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
গত ২৮ নভেম্বর ৩য় ধাপে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৭ জন ও স্বতন্ত্র ৪ জন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান যারা শপথ গ্রহণ করলেন, হান্ডিয়াল ইউনিয়নে রবিউল করিম মাস্টার, হরিপুর ইউনিয়নে মোঃ মকবুল হোসেন, মূলগ্রাম ইউনিয়নে আ.লীগের রাশেদুল ইসলাম বকুল, নিমাইচড়া ইউনিয়নে নুরজাহান বেগম মুক্তি, ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান নুরু, গুনাইগাছা ইউনিয়নে রজব আলী বাবলু , বিলচন ইউনিয়নে অকতার হোসেন, মথুরাপুর ইউনিয়নে শাহ আলম, পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আজাহার আলী, ডিবিগ্রাম ইউনিয়নে শামীম হোসাইন ও ফৈলজানা ইউনিয়নে হাফিজুর রহমান হাফিজ।

১১টি ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের নির্বাচিত মেম্বর ও সংরক্ষিত নারী মেম্বরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে চাটমোহরে।
সোমবার অথবা মঙ্গলবার মেম্বরদের শপথ গ্রহণ করাবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম।
চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর