সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক যাত্রীদের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ভারতে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আন্তর্জাতিক যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ভারত সরকার।

শুক্রবার (৭ জানুয়ারি) নতুন এই করোনা বিধিমালা জারি করলো দেশটির সরকার।

আগামী মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়, ভারতে অবতরণ করা যাত্রীদের অবশ্যই এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিন করাতে হবে নমুনা পরীক্ষা। ফল পজেটিভ হলে, আক্রান্তকে রাখা হবে আইসোলেশন কেন্দ্রে।

এদিকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও পরিবর্তন করেছে ভারত সরকার, অবশ্য সেখানে নেই বাংলাদেশের নাম।

গত বৃহস্পতিবার, ইতালি থেকে অমৃতসরে নামা একটি ফ্লাইটের ১২৫ জনের দেহে শনাক্ত হয় করোনা। তাদের পৃথক করা হলে, পালিয়ে যায় ১৩ জন। এ ঘটনার পরই, নতুন কড়াকড়ি আরোপ করলো ভারত। দেশটিতে, ২৪ ঘণ্টায়ও শনাক্ত হয়েছে এক লাখ ৪১ হাজারের বেশি সংক্রমণ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর