মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরের নাজিরপুরে নৌকার প্রার্থীর মোটরসাইকেল ভাংচুরে সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা প্রার্থীর মোটরসাইকেল ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। মঙ্গলবার বিকেলে নাজিরপুর বাজারে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নৌকার প্রার্থী শরিফুল ইসলাম শরিফ অভিযোগ করে বলেন, নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী এলাকা দিয়ে তার সমর্থকরা মোটরসাইকেল যোগে আসছিলেন। রাস্তার মধ্যেই মোটরসাইকেল মার্কা প্রতিকের সতন্ত্র বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলীর সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। ঘটনাস্থলে তার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয় এবং তার ভাই সোহেল রানাকে মারপিট করা হয়। সোহেল রানা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাছে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থার দাবিও জানান।
এদিকে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী অভিযোগ অস্বিকার করে বলেন, নির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বা তার সমর্থকরা এই বিষয়ে কিছুই জানেননা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, তদন্ত চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর