মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে তৃতীয় লিঙ্গের নদী ইউপি সদস্য প্রার্থী

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

আগামী ৫ জানুয়ারি নাটোরের গুরুদাসপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চমক দেখাতে পারেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নদী দেওয়ান। উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কলম প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি। এই সংরক্ষিত আসনে ৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে নদী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নদী জানান, নাটোর জেলার মধ্যে আমিই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী। আমাদের অবজ্ঞা করার সুযোগ নেই। সৎ শিক্ষিত প্রার্থী হিসেবে আমাকে এলাকাবাসী বেঁছে নিয়েছেন। প্রার্থী হয়ে যেমন চমক সৃষ্টি করেছেন তেমনি এলাকাবাসীর রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে ইতিহাস গড়তে চান তিনি। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান, রহিমাসহ অনেকেই বলেছেন, মহিলা প্রার্থীকে অনেকবার ভোট দিয়েছি। এবার তৃতীয় লিঙ্গের নম্রভদ্র নদীকে ভোট দিয়ে দেখি কি হয়। কারণ নদী বিগত দিনে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহের ত্রিলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের প্রার্থী ঋতু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনেক তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) এখন উৎসাহিত হয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর