মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ভোট কারচুপির প্রতিবাদ ও পুনরায় গণনার দাবিতে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নাটোরের সিংড়া উপজেলার ৬নং হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের নলবাতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীদের ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও পুনরায় ভোট গণনার দাবিতে মানববন্ধন করেছে ওয়ার্ডবাসী।

শুক্রবার সকাল ১০টায় ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে পাঁচ লাড়ুয়া বাজারে এই মানবন্ধন করা হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা কামাল (তালা), মোঃ সিদ্দিকুর রহমান (টিউবয়েল), মোঃ আব্দুল হালিম খান (ফুটবল), জাহেদ আলী, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

মানববন্ধনে বক্তারা বলেন, নলবাতা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের যোগসাজশে প্রতিপক্ষ মোঃ দেলোয়ার হোসেনের কর্মী-সমর্থকরা ভোট গণনার কিছুক্ষণ আগে ভয়ভীতি দেখিয়ে এজেন্টদের স্বাক্ষর নিয়ে ভোট কেন্দ্র থেকে বের করে দেন এবং কেন্দ্রের বাহিরে অতর্কিতভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকদের উপর হামলা করেন। এমন বিশৃক্সখলার সুযোগে ভোট কারচুপি করে দেলোয়ারের বৈদ্যুতিক পাখাকে বিজয়ী ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার। বক্তারা ভোট কারচুপির তীব্র প্রতিবাদ ও পুনরায় ভোটের ব্যালট গণনার দাবি জানান।

এর আগে গত ২৭ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মোস্তফা কামাল (তালা) ও মোঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত পৃথকভাবে উপজেলা রিটার্নিং অফিসার বরাবর ভোট কারচুপির অভিযোগ ও পুনরায় গণনার দাবি করে লিখিত আবেদন করেন ওই দুই ভুক্তভোগী সদস্য প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আমাদের কোনো করনীয় নাই, এটা নির্বাচন ট্রাইবুনালের বিষয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর