শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

এস এস সি’র ফলাফল মোমেনা আলী স্কুল রাজশাহী শিক্ষা বোর্ডে ২য়

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল জিপিএ ৫.০০ প্রাপ্তির দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই স্কুলের প্রধান
শিক্ষক রকিবুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠান থেকে ৫০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩২৪ জন জিপিএ ৫.০০পেয়েছে। স্কুলে পাশের হার ৯৯%। এসএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জে মোমেনা আলী বিজ্ঞান স্কুল শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের খবর মোমেনা আলী বিজ্ঞান স্কুলে পৌঁছিলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। এছাড়া উল্লাপাড়া উপজেলায় উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে এইচ.টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ৩২জন, এখানে পাশের হার ৯৯.৮৮%। আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ২২জন, পাশের হার ৯৫% এবং উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ১১ জন। এই স্কুলের পাশের হার ৯৬.২৫% বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর