শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

এক লক্ষ টাকা তহবীল নিয়ে জোনাইল ইউপি চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ

সুজন কুমার, নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদ এক লক্ষ ১২ হাজার ৬ শত ৮৭ টাকার তহবিল নিয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন। বুধবার সকালে সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম এই দ্বায়িত্ব হস্তান্তর করেন।
ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন মাষ্টার, আবু হেলাল, কামরুজ্জামান সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, জোনাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, আমি ১ লক্ষ ১২ হাজার ৬ শত ৮৭ টাকার তহবীল নিয়ে দ্বায়িত্ব গ্রহন করেছি। এই তহবিল জমা রয়েছে জনতা ব্যাংকের জোনাইল শাখার চেয়ারম্যানের চলতি হিসাব নম্বরে ১ হাজার ১ শত ৬৪ টাকা, জনতা ব্যাংকের জোনাইল শাখার জন্ম ও মৃত্যু নিবন্ধন চলতি হিসাব নম্বরে ৭ শত ৭৯ টাকা, জনতা ব্যাংকের জোনাইল শাখার ভুমি হস্তান্তর কর হিসাব নম্বরে ১ হাজার ৭৫ টাকা, সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ইউনিয়ন পরিষদ উন্নায়ন তহবীল হিসাব নম্বরে ১ লক্ষ ৮ হাজার ৬ শত ৮৭ টাকা সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্নয়ন সহায়তা তহবীল হিসাব নম্বরে ১ হাজার টাকা।
পরে উপস্থিত জনগণকে মিষ্টিমুখ করিয়ে প্রয়াত সংসদ সদস্য রফিক উদ্দিন সরকারের কবর জিয়ারত করে নিজের আসনে উপবিষ্ট হন নবনির্বাচিত চেয়ারম্যান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর