মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় নৌকা ৮, বিদ্রোহী ৪ বিজয়ী

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

৪র্থ ধাপের নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলায় নৌকা প্রতীকের ৬ জন এবং আ’লীগের বিদ্রোহী ৪ জন প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে আ’লীগ দলীয় ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেন। আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লক্ষ ৭৩ হাজার ৭২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সুকাশ ইউনিয়নে এড. মোফাজ্জল হোসেন মোফা (নৌকা), ডাহিয়া ইউনিয়নে মামুন সিরাজুল মজিদ (নৌকা), ইটালিতে আরিফুল ইসলাম (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কলম ইউনিয়নে মইনুল হক চুনু (বিদ্রোহী), চামারী ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন মোল্লা (বিদ্রোহী), হাতিয়ান্দহতে মোস্তাকুর রহমান চঞ্চল (নৌকা), লালোরে একরামুল হক শুভ (বিদ্রোহী), শেরকোল ইউনিয়নে লুৎফুল হাবিব রুবেল (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাজপুরে মিনহাজ উদ্দিন (নৌকা), চৌগ্রামে জাহেদুল ইসলাম ভোলা (নৌকা), ছাতারদিঘী ইউনিয়নে আব্দুর রউফ বাদশা (নৌকা) এবং রামানন্দ খাজুরা ইউনিয়নে জাকির হোসেন (বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন। রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলা অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন স্ব-স্ব- রিটার্নিং কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা কোনোরকম বাধা ছাড়া ভোট দিতে পেরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হওয়ায় সকলে সন্তুষ্ট।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর