শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হান্ডিয়াল প্রেসক্লাবে দ্বিবার্ষিক কমিটি গঠন

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১:০৬ অপরাহ্ন
রনি- সভাপতি, জয়- সাধারণ সম্পাদক, জাহিদ- সাংগঠনিক

পাবনা চাটমোহর উপজেলার হান্ডিয়াল প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী কমিটিতে রফিকুল ইসলাম রনি (দৈনিক জনকন্ঠ, দি বাংলাদেশ টুডে)-কে সভাপতি ও সোহেল রানা জয় (দৈনিক অপরাধ কন্ঠ ও চলনবিলের আলো)-কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
হান্ডিয়াল প্রেসক্লাবের নতুন ২০২২-২০২৩ দ্বিবার্ষিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কে,এম আল হেলাল (সহযোগী সম্পাদক সময় অসময়), সহ-সভাপতি- মোঃ শাহজাহান আলী (সংগ্রাম, সাতমাথা), যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ নাহিদ হাসান (বাংলাদেশের আলো, সময় অসময়), সাংগঠনিক সম্পাদক- জাহিদুল ইসলাম (খবর বাংলাদেশ, যমুনা প্রবাহ), কোষাধ্যক্ষ- মোঃ মিজানুর রহমান (দেশের কন্ঠ, পাবনার বাণী), ক্রীড়া সম্পাদক- কে,এম, গোলাম কিবরিয়া উজ্জল (চলনবিলের আলো, আজকের পত্রিকা- চলনবিল প্রতিনিধি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ মামুন হোসেন (ঢাকার ডাক, আজকের দর্পন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ জিল্লুর রহমান (পাবনার আলো, আজকের বসুন্ধরা), দপ্তর সম্পাদক- মোঃ রফিকুল ইসলাম সজীব (সরেজমিন বার্তা, অধিকার), কার্যকরী সদস্য- মোঃ নাসির উদ্দিন (অগ্নিশিখা, খবর বাংলাদেশ) ও মোঃ আব্দুল মন্নাফ মুন্না (বাংলাদেশ সমাচার, চলনবিলের আলো)।
দ্বিবার্ষিক কমিটি গঠনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, সময় সংবাদ বিডি সম্পাদক ও প্রকাশক শেখ সালাউদ্দিন ফিরোজ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, স্বাধীন খবর সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর