সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

পানিতে চুকিয়ে শিশুপুত্রকে হত্যায়গর্ভধারিনী মা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতার দায়ের দায়েরকৃত মামলার আসামী শিশুর গর্ভধারীনি মা ছালেহা বেগম কলিকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতার অভিযান পরিচালনাকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ঘটনার পর থেকে পলাতক ছিলো ছালেহা বেগম কলি। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় মাদারীপুর লেকের পার্শ্ববর্তী একটি মাদ্রাসার সামনে থেকে কলিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের গরুর ফার্মের ব্যবসায়ী সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা বেগম কলি তার সাড়ে তিন মাস বয়সী শিশুপুত্র জোবায়ের তালুকদারকে বালতির পানির মধ্যে চুবিয়ে ধরা অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তাৎক্ষনিক স্বজনরা শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে পালিয়ে যায় ছালেহা। পরে ¯^জনরা মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্য থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহত শিশু জুবায়েরের পিতা বাদী হয়ে স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর