মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপাহারে সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃক্সখলা ভঙ্গের দায়ে আ’লীগের ৬ নেতা স্থায়ী বহিষ্কার

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহার উপজেলার ৬ জন আওয়ামী লীগ নেতাকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে (২৩ ডিসেম্বর) সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা শারোওয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃক্সখলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে সাপাহার সদর ইউনিয়নের দুইজন, শিরন্টি ইউনিয়নের দুইজন, আইহাই ইউনিয়নের একজন ও পাতাড়ী ইউনিয়নের একজন রয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সাপাহার সদর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকার, শিরন্টি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম (আলতাব) মাস্টার, আইহাই ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়ারুজ্জামান টিটু মাস্টার, পাতাড়ী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মুকুল আমিন ও শিরন্টি ইউনিয়নের ওয়ার্ড আ’লীগের সদস্য আনোয়ারুল হক শাহ্ চৌধুরী।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, ২২ ডিসেম্বর ২০২১ খ্রিঃ রোজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ সাপাহার উপজেলা শাখার জরুরী সভার ২ নং সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃক্সখলা ভঙ্গের কারনে বর্ণিত নেতৃবৃন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো।
এবিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা শারোওয়ার বলেন, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করে দলীয় শৃক্সখলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর