শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে থানায় মামলা

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে একই মহল্লার লক্ষণ চন্দ্র দাসের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন বাক প্রতিবন্ধী শিপ্রা রাণী দাসের পক্ষে তার “মা” কল্পনা রাণী দাস। বুধবার সন্ধ্যায় নারী ও শিশু অধিকার আইনে এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, উল্লাপাড়া পৌরসভার ঝিকড়া মহল্লার দাসপাড়া মহল্লার স্বর্গীয় কমল চন্দ্র দাসের বাক প্রতিবন্ধী ৩ মেয়ের মধ্যে শিপ্রা রাণী দাস ছোট। ৩ বোন বাক প্রতিবন্ধী হওয়ায় একই মহল্লার সুশীল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস প্রতিবেশীর সুযোগ নিয়ে বাক প্রতিবন্ধী শীপ্রা রাণী দাসকে ফুসলাইয়া ও ভুল বুঝাইয়া শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সুযোগ বুঝে শিপ্রার শয়নকক্ষের ভির ডুকে বিভিন্ন তারিখে এবং সময়ে শিপ্রাকে ধর্ষণ করে।
সর্বশেষ গত কয়েক মাস আগে বাড়িতে লোকজন না থাকায় লক্ষণ কুমার দাস এ সুযোগে শিপ্রার শয়নকক্ষে ঢুকে শিপ্রাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিপ্রা রাণী দাস গর্ভবতী হয়ে পড়ে। লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে ¤্রপিার পরিবার। কিন্তু তা পরবর্তিতে জানা জানি হয়ে গেলে লক্ষণের দিকে এলাকাবাসী সন্দেহ তীর ছোড়ে। গোপনে মোবাইল ফোনে লক্ষণের ছবি ধারণ করে আমার মেয়ে শিপ্রাকে দেখালে সে লক্ষণকে ধর্ষক হিসেবে ইশারা, ইঙ্গীতের মাধ্যমে চিহিৃত করে। এ অবস্থায় গত ৮ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শিপ্রার প্রসব ব্যাথা শুরু হলে উল্লাপাড়া পৌর শহরের সেবা হাসপাতালে নিয়ে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জম্ম দেয় শিপ্রা। তার নাম রাখা হয় সিদ্ধার্ত। গ্রামবাসীদেরকে নিয়ে নবজাতক সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদা আদায়ের জন্য লক্ষণ চন্দ্র দাসের কাছে গেলে সে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি- ধামকী প্রদান করে। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় শিপ্রা রাণী দাসের “মা” কল্পনা রাণী দাস বাদি হয়ে লক্ষণ চন্দ্র দাসের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্তানের পিতৃ পরিচয় ও তার মেয়ে কল্পনার স্ত্রীর মর্যাদা চেয়ে মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর