সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বেনাপোলে ভেজাল ফেনসিডিল তৈরির কারখানা থেকে বিভিন্ন সরঞ্জামসহ আটক ১

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

যশোরের বেনাপোল বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল মেয়র মার্কেটের পূর্বপাশের তিনতলা ভবনের একটি রুম থেকে তাকে আটক করে। এসময় সেখান থেকে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ লিটার তরল ক্যামিক্যাল, ৩২৮টি ফেনসিডিলের খালি বোতলসহ জব্দ করা হয় ভেজাল ফেনসিডিল তৈরির বিভিন্ন সরঞ্জাম। আটক মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান কালু সাদিপুর গ্রামের আব্দুল রহিম ড্রাইভার এর ছেলে। ভারত থেকে আনা আসল ফেনসিডিলের সাথে দীর্ঘদিন ধরে সে ভেজাল ফেনসিডিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও লোকচক্ষুর আড়ালে থেকে তার ব্যবসা পরিচালনা করে আসছিলো।

ভেজাল ফেনসিডিল তৈরির কারখানাতে অভিযান শেষে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন গোপন তথ্যের ভিত্তিতে এসআই রোকনুজ্জামান ও এএসআই মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠনোর প্রস্তুতি চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর