মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়া পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে ব্যাপক মারপিটে আহত ১০জন

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সর্মথক স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের ব্যাপক মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন হাসিুনর রহামন(৩৩),আফসার আলী(৩৮)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ডিসেম্বর)সন্ধায় আটঘরিয়া বাজারে স্বতস্ত্র প্রার্থীর সর্মথককেরা ‘জগ মার্কাায়’ ভোট ও গণসংযোগ করছিলেন। এসময় নৌকার মেয়র প্রার্থীর সর্মথক যুবলীগ নেতা গোলাম মওলা পান্নু ও শ্রমিক লীগ নেতা কামরুল ইসলাম নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন লাঠিশোঠা, ধারালো অস্ত্র, জি আই পাইপ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের উপর অর্তকিত হামলা করেন। এতে স্বতন্ত্রী প্রার্থীর সর্মথক হাসিনুর রহমান, আফসার আলী, আমজাদ হোসেন, সবুজ শেখ, মতিউর রহমান, হৃদয় আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। এঘটনায় আটঘরিয়া থানায় মামলায় প্রস্ততি চলছে বলে জানা গেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর