শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিধবার বাড়ি দখলের অভিযোগ

নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বিধবা নারীকে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আবুল কালাম নামের এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার ঐ নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্ত কলেজ শিক্ষক উপজেলার রামাড়াড়ি গ্রামে হুজুর আলী মেম্বারের পুত্র ও আজম আলী ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক।
অভিযোগ সুত্রে জানাযায়, ঐ নারীর স্বামী ১৬ বছর পূর্বে মারা যায় এবং এক ছেলে বিদেশে থাকায় ছেলের বউ ও গর্ভবতী মেয়েকে নিয়ে বসবাস করেন। পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে হঠাৎ তার বাড়িতে গ্রীল ও দরজা ভাঙচুর করে ভিতরে ঢুকে তাকেসহ গর্ভবতী মেয়ে ও ছেলের বউকে বের করে দেয়। পরে স্থাণীয়দের সহযোগীতায় বাড়িতে ফিরে আসে।
আবুল কালাম আজাদ বলেন, তাদের সাথে জমিজমা নিয়ে দ্বন্দে সেদিন সামান্য কথাকাটি হয়েছে। বাড়িতে আক্রমন বা বের করে দেওয়ার কোন ঘটনা ঘটে নাই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর