মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় পাঁচ চেয়ারম্যানের শপথ বাক্য গ্রহন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

১১নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন নতুন মেয়াদে শপথ বাক্য গ্রহন করেছেন।
রবিবার সকাল সাড়ে দশটায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। একই সাথে জেলার নবনির্বাচিত ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন শপথ বাক্য পাঠ করেন।
আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান পাঁচ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় পুণঃরায় নির্বাচিত হয়েছিলেন।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রতœপুর ইউনিয়ন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন, বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন।
শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর