মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে ইউপি সদস্য প্রার্থীর ওপর হামলা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করে নিজে ইউপি সদস্য প্রার্থী হওয়ায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে ইউপি সদস্য প্রার্থীর ওপর। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের শেনের বাজারে।

শুক্রবার দিবাগত রাতে হামলার ঘটনায় আহত ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জিএম মাসুদ বলেন, শুক্রবার বিকেলে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা অর্তকিতভাবে হামলা চালিয়ে তাকেসহ কমপক্ষে পাঁচজনকে পিটিয়ে আহত করেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ করে বলেন, পুলিশের সামনে বসে এ হামলার ঘটনায় আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এরপূর্বে গত ১৬ ডিসেম্বর থানা পুলিশ নৌকার প্রার্থী হানিফ তালুকদারের কাশিনাথ বাজারের নির্বাচনী কার্যালয়ের পেছন থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

সূত্রমতে, নির্বাচনে বর্তমান চেয়ারম্যান দূর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসএম সিরাজুল ইসলাম বাশার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠ পর্যায়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। থানার নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। হামলার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর