মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় নির্বাচনী প্রচারণাকালে নৌকা প্রার্থীর হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১জন নিহত, আহত ১৫ জন লাশ নিয়ে বিক্ষোভ

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের নির্বাচনী প্রচারণাকালে নৌকা প্রার্থী সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী সর্মতক সেলিম হোসেন(৩২) নামক ১জন নিহত হয়েছে, ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ডিসেম্বর (শনিবার) বেলা একটার দিকে দেবোত্তর ইউনিয়নের রায়পুর গ্রামে। নিহত ব্যক্তি শ্রীকান্তপুর গ্রামের জমসেদ আলীর ছেলে। এলাকাবাসি সুষ্ঠবিচারের দাবিতে ওইদিন সন্ধায় লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে, শ্রীকান্তপুর গ্রাম থেকে দেবোত্তর বাজার প্রদক্ষিণ করে এবং দেবোত্তর বাজার চৌ-রাস্তামোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, ঐদিন শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শহীদুল্লাহ্ খান বাদশাহ এর ছেলে কেএম শাহীন সমর্থকরা রায়পুর গ্রামে পৌঁছালে নির্বাচনী প্রচারণাকালে নৌকার সমর্থকরা অর্তকিত হামলা চালায়। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নৌকার সর্মথকরা লাঠিশোঠা দিয়ে হামলা চালায়এবং বেধরক মারপিট করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় নৌকার প্রার্থী আবু হামিদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল সমর্থকরা বেধড়ক লাঠি শোঠা কিলঘুষি মেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সেলিম হোসেন(৩২)নামক একজন পিটিয়ে গুরুতর আহত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

আহতরা হলেন স্বতন্ত্র প্রাথী কেএম শাহীন (আনারস), মেম্বর প্রার্থী আব্দুল আওয়াল, সর্মথক জামাল হোসেন, জিয়াউর রহমান, রাকিব হোসেনসহ অনেকেই। এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে নৌকার প্রার্থী আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল জানান, এধরনের কোনো ঘটনা ঘটেনি। সে স্ট্রোক করে মারা গেছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর